[ রাজধানী ]
বারিধারায় পলাতক জেএমবি সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত জেএমবি সদস্য লুৎফর রহমান- ফাইল ফটো
রাজধানীর বারিধারা থেকে মো. লুৎফর রহমান নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির এক পলাতক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
গ্রেফতারকৃত লুৎফর রহমান দুই মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি ৬ বছর আত্মগোপনে ছিলেন। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় একটি মসজিদে ইমামতি করতেন লুৎফর। সম্প্রতি স্থানীয় একটি দোকানে শপিং ব্যাগের ব্যবসায় নিয়োজিত ছিলেন।
বৃহস্পতিবার এসব তথ্য জানান এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার মো. আসলাম খান।
তিনি জানান, বুধবার রাতে রাজধানীর বারিধারা এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বারিধারা লেক সাইড রাজউক পার্ক সংলগ্ন পাখি ভাস্কর্য মোড় থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক জেএমবি সদস্য লুৎফর রহমানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!