ঢাকা,  শনিবার   ২৪ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

নারী নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৪৯, ৩ অক্টোবর ২০২২
নারী নির্যাতন মামলার পলাতক আসামি গ্রেফতার
এজাহারভুক্ত পলাতক আসামি মো. সাব্বির হোসেন। ছবি: সংগৃহীত

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে বরগুনা সদর থানার নারী নির্যাতন মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. সাব্বির হোসেনকে গ্রেফতার ক‌রা হয়েছে।

সোমবার র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতের কাছ থেকে ১টি মোবাইল, ১টি সীমকার্ড, ১টি হাতঘড়ি, ১টি চশমা এবং নগদ ৭১৪ টাকা উদ্ধার করা হয়ে‌ছে।

আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, মামলার পর থেকে দীর্ঘদিন রাজধানীর নিউ মার্কেট এলাকায় পলাতক অবস্থায় জীবন যাপন করছি‌লেন তিনি। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!