[ রাজধানী ]
কুড়িল ফ্লাইওভারে তরুণীর মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর কুড়িল ফ্লাইওভার এলাকায় এক অজ্ঞাত তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ঐ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
শনিবার সকালে ঐ তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তবে তরুণীর পরিচয় সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ওসি সাব্বির আহমেদ মুনশি।
তিনি বলেন, শনিবার বেলা সাড়ে ১০টার দিকে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পেয়ে এক তরুণীর মরদেহ উদ্ধার করে পুলিশ। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি। তার পরনে ছিল সালোয়ার-কামিজ।
তিনি আরো বলেন, কুড়িল ফ্লাইওভার থেকে ৩০০ ফিটের দিকে যে র্যাম্পটি নেমে গেছে, ঠিক সেখানেই তরুণীর মরদেহ মিলেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছি।
সাব্বির আহমেদ মুনশি বলেন, ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিট হাজির হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!