ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ প্রবাস জীবন ]

মিশরের হোটেল থেকে বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার

প্রবাস জীবন ডেস্ক
প্রকাশিত: ১০:৫৩, ২৩ জুলাই ২০২০
মিশরের হোটেল থেকে বাংলাদেশি তরুণীর মরদেহ উদ্ধার
ফাতেমা খান খুকি। ছবি: সংগৃহীত

মিশরের কায়রো থেকে বাংলাদেশি-আমেরিকান তরুণী ফাতেমা খান খুকির মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার কায়রোর একটি হোটেল কক্ষ থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশ। পাঁচ দিন আগে খুকি ব্যক্তিগত ভ্রমণে কায়রো গিয়েছিলেন বলে জানা গেছে।

ফাতেমা খান খুকি ছিলেন বিউটি এক্সপার্ট। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সির পরিচিত মুখ। খুকির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার বান্ধবী শাহজাদী নাহিনা নূর। তিনি ফেসবুক পেইজে লিখেন, আমাদের প্রিয় বন্ধু ফাতেমা খান খুকি আর নেই। সাত দিন আগে তার লাশ পাওয়া গেছে মিশরের একটি হোটেলে।

মিশরের কায়রোর মার্কিন দূতাবাস খুকির বোনকে টেলিফোনে তার মৃত্যুর খবর জানায়। তবে এখন পর্যন্ত মৃত্যুর কারণ জানা যায়নি। স্থানীয় পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!