ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে তরুণীর মরদেহ উদ্ধার

সিলেট প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৩৬, ১০ জুন ২০১৯
সিলেটে তরুণীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউপির বসতঘর থেকে রোববার সন্ধ্যায় এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাবিলা বেগম ওই ইউপির হেমু পাখিটিকি গ্রামের আব্দুস সালাদের মেয়ে।

জৈন্তাপুর মডেল থানার ওসি খান মো. মাইনুল জাকির বলেন, গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি গ্রামের কবির মিয়ার সঙ্গে সাবিলার বিয়ে হয়। প্রায় তিন মাস আগে কবির মারা যান। এরপর নিঃসন্তান সাবিলাকে বাবার বাড়ি হেমু পাখিটিকি গ্রামে নিয়ে আসে তার বড় ভাই আল আমিন। রোববার সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে সাবিলাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার করেন আল আমিন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখেন সাবিলা ঘরের তীরের সঙ্গে ঝুলে আছে। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে সুরতহাল রির্পোট তৈরি করে মরদেহ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আল আমিন বলেন, সকালে আমি ও আমার বোন একসঙ্গে ভাত খেয়েছি। তারপর আমি কাজে চলে যাই। কাজ থেকে এসে দেখি ঘরের দরজা বন্ধ। দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি বোন ঘরের তীরের সঙ্গে ফাঁস দিয়েছে। তারপর চিৎকার করলে প্রতিবেশীরা ছুটে আসেন।

ডেইলি বাংলাদেশ/এমআর

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!