ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

সাড়ে ৬ কেজি সোনাসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:৩০, ২৪ মার্চ ২০২২
সাড়ে ৬ কেজি সোনাসহ কাতার এয়ারওয়েজের কর্মী আটক
ছবি: সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কেজি সোনাসহ কাতার এয়ারওয়েজের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমসের প্রিভেনটিভ টিম। এ সোনার দাম আনুমানিক ৫ কোটি টাকা।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমসের উপকমিশনার মো. সানোয়ারুল কবীর।

তিনি বলেন, কাতার এয়ারওয়েজের স্টাফ তাজুল ইসলামকে নজরদারিতে রাখা হচ্ছিল। এরপর বহির্গমন এলাকা থেকে তার গতিবিধি সন্দেহজনক হলে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য কাস্টমস হলে আনা হয়। এরপর তার কাছে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় সাড়ে ৬ কেজি সোনার বার উদ্ধার করা হয়।

সানোয়ারুল কবীর আরো বলেন, জব্দ করা সোনার বাজারমূল্য আনুমানিক প্রায় ৫ কোটি টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনে মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!