[ দেশজুড়ে ]
বরিশালে ইয়াবাসহ দুই কারারক্ষী আটক
বরিশাল কেন্দ্রীয় কারাগার- ফাইল ছবি
বরিশালে ইয়াবাসহ দুই কারারক্ষীকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে কারা কর্তৃপক্ষের জিম্মায় দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাতে বরিশাল সদর উপজেলার চরকাউয়া জিরো পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- কারারক্ষী নাঈম ও হাসনাইন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরকাউয়া জিরো পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে নাঈম ও হাসনাইনকে আটক করা হয়। এ সময় নাঈমের কাছ থেকে তিনটি ইয়াবা উদ্ধার করা হয়। সেবনের জন্য তারা ইয়াবা কিনেছিলেন বলে ধারণা করা হচ্ছে।
বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বলেন, বিষয়টি শুনেছি। এ ঘটনায় নাঈমের বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বরখাস্ত করা হবে। পাশাপাশি হাসনাইনের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!