ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

[ রাজধানী ]

রাজধানীতে দেশি-বিদেশি অস্ত্রসহ প্রতারক আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৫, ২৩ অক্টোবর ২০২১
রাজধানীতে দেশি-বিদেশি অস্ত্রসহ প্রতারক আটক
ছবি: প্রতীকী

রাজধানীতে দেশি ও বিদেশি অস্ত্রসহ শাহীরুল ইসলাম সিকদার নামে এক প্রতারককে আটক করেছে র‍্যাব। শনিবার বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব সূত্র জানায়, প্রতারক শাহীরুল নিজেকে মানবাধিকার সংস্থার চেয়ারম্যান বলে পরিচয় দিতেন। এছাড়া তিনি সিকিউরিটি অ্যান্ড গার্ড সার্ভিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে অর্থ হাতিয়ে নিতেন। বিভিন্ন সময় শাহীরুল অস্ত্র দেখিয়ে ভয়ভীতিও দেখাতেন। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রতারক শাহীরুলকে আটক করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!