ঢাকা, মঙ্গলবার ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
[ রাজধানী ]
নাগরিকদের দুর্ভোগের কথা জানাতে চালু হচ্ছে ‘নগর অ্যাপ’
আতিকুল ইসলাম। ছবি: ডেইলি বাংলাদেশ
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দাদের দুর্ভোগের কথা জানাতে শিগগিরই চালু হচ্ছে ‘নগর অ্যাপ’। এর মাধ্যমে নাগরিকেরা সহজেই তাদের দুর্ভোগের কথা সিটি কর্পোরেশনকে জানাতে পারবেন।
মঙ্গলবার ‘জনতার মুখোমুখি নগর সেবক’ শিরোনামে ফেসবুকে এক লাইভে এসে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম এ তথ্য জানান।
ডিএনসিসি সূত্রে জানা গেছে, আগামী বছরের ১ জানুয়ারিতে ডিএনসিসি চালু করতে যাচ্ছে ‘নগর অ্যাপ’। এর মাধ্যমে নগরবাসী সরাসরি সিটি কর্পোরেশনের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
ফেসবুক লাইভে ডিএনসিসি মেয়র বলেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের ‘নগর অ্যাপ’ ২০২১ সালের প্রথম দিন চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে নগরবাসী আমাদের কাছে তাদের সমস্যা, মতামত ও পরামর্শ ইত্যাদি সরাসরি জানাতে পারবেন।
আমার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল সবাইকে নিয়ে সবার ঢাকা গড়ে তুলব। এটা তারই অংশ- যোগ করেন ডিএনসিসি মেয়র।
ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!