ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

টিএসসিতে প্রকাশ্যে গাঁজা সেবন, আটক ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৩১, ২৫ সেপ্টেম্বর ২০২০
টিএসসিতে প্রকাশ্যে গাঁজা সেবন, আটক ৩
ছবি- সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) প্রকাশ্যে গাঁজা সেবনের সময় ৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকেলে টিএসসি ক্যাফেটেরিয়ার সামনে থেকে তাদের আটক করে ঢাবির প্রক্টরিয়াল টিম। তাদের সবার বাড়ি নেত্রকোনা জেলায়। 

এ প্রসঙ্গে ঢাবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, টিএসসিতে কয়েকজন গাঁজা সেবন করছিল বলে একটি খবর পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে প্রক্টরিয়াল টিমের সদস্যরা গিয়ে তাদের গাঁজাসহ আটক করে। 

Advertisement

তিনি আরো বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় মাদকাসক্তরা এটিকে নিরাপদ জায়গা হিসেবে বেছে নিয়েছে। কিন্তু আমাদের প্রক্টরিয়াল টিম তাদের বিরুদ্ধে সারাক্ষণ অভিযান পরিচালনা করছে। 

কাউকে এসব কাজে জড়িত পাওয়া গেলে আইনি ও একাডেমিক ব্যবস্থা নেয়া হবে। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!