ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]
প্রতারক চক্রের তিন সদস্য আটক

তারা মোবাইলফোনে বিকাশের মাধ্যমে প্রতারণা করতো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০০:৪৩, ২৫ আগস্ট ২০২০
তারা মোবাইলফোনে বিকাশের মাধ্যমে প্রতারণা করতো
ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর এলাকা থেকে প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

তারা হলেন, ইমাম হোসেন পলাশ, আল আমিন ও রেজাউল ইসলাম শান্ত।

সোমবার রাতে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) এডিশনাল ডিআইজি মো. কাইমুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উত্তর যাত্রাবাড়ীতে র‌্যাব-১০ এর একটি দল অভিযান চালিয়ে প্রতারক চক্রের তিন সক্রিয় সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে সাতটি মোবাইল ফোন, একটি পাসপোর্ট ও একটি মোটর ড্রাইভিং লাইসেন্স উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা সংঘবদ্ধভাবে মোবাইলফোনে অর্থ আদান প্রদানের পরিষেবা বিকাশের মাধ্যমে প্রতারণা করতো। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/আরএ
লিংক সফলভাবে কপি হয়েছে!