ঢাকা,  শনিবার   ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

[ রাজধানী ]

ডা. সারওয়ারকে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:০১, ২৩ জানুয়ারি ২০২০
ডা. সারওয়ারকে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী আটক
ডা. সারওয়ার আলী

ডা. সারওয়ার আলীকে হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী তারই সাবেক ড্রাইভার নাজমুলকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বুধবার রাতে গাজীপুর থেকে পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) একটি বিশেষ দল তাকে আটক করে। একই ঘটনায় আরো তিনজনকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়েছে।

পিবিআই ঢাকা মেট্রো উত্তরের এসপি রেজাউল মাসুদ রেজা বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন।

গত ৫ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটের দিকে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলীকে হত্যার উদ্দেশ্যে দুই দুষ্কৃতিকারী তার উত্তরার বাসায় ঢুকে পড়ে। সারওয়ার আলীকে তারা আঘাত করতে না পারলেও এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মাখদুমা নার্গিস, তাদের মেয়ে সায়মা আলী ও জামাতা হুমায়ুন কবির ও দুই প্রতিবেশী।

হত্যাচেষ্টার ঘটনায় দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় ৬ জানুয়ারি সন্ধ্যায় মামলা করেন সারওয়ার আলী।

ডেইলি-বাংলাদেশ/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!