[ দেশজুড়ে ]
চাঁদপুরে ট্রেনের ধাক্কায় ক্যাশিয়ার নিহত
ফাইল ছবি
চাঁদপুর শহরে সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক ক্যাশিয়ার নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মিশন রোড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সুভাষ চন্দ্র মজুমদার জেলা কৃষি অফিসের ক্যাশিয়ার ছিলেন। তিনি চাঁদপুর শহরের বিপনীবাগ এলাকার মহিন্দ্র চন্দ্র মজুমদারের ছেলে।
সুভাষ চন্দ্র মজুমদারের ছেলে অর্ক মজুমদার বলেন, বাবা দীর্ঘদিন ধরে হার্টের অসুস্থতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। সকালে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পরে শুনতে পাই তিনি মারা গেছেন।
চাঁদপুর সরকারি হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. নুরেই আলম বলেন, নিহত সুভাষ চন্দ্র মজুমদারের শরীরের বিভিন্ন স্থানে ট্রেনের ধাক্কার আঘাতের চিহ্ন রয়েছে। হাসপাতালে আনার পরই তাকে মৃত পাওয়া যায়।
চাঁদপুর রেলওয়ে থানার ওসি মো. সরওয়ার জানান, সুভাষ চন্দ্র অসুস্থ ছিলেন বলে তার পরিবার জানিয়েছেন। মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!