[ দেশজুড়ে ]
চাঁদপুরে জেলে পল্লীতে নৌ পুলিশের অভিযান
ছবি: ডেইলি বাংলাদেশ
চাঁদপুরে মেঘনা নদীতে ইলিশ ধরায় জেলেদের ধাওয়া করেছে নৌ পুলিশ। তবে এ সময় কোনো জেলে আটক হয়নি।
মঙ্গলবার বিকেলে সদর উপজেলার হরিনা ফেরিঘাট এলাকায় জেলেদের ধাওয়া করা হয়। এ সময় ৩০ লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ফেলা হয়।
নৌ পুলিশের ডিআইজি মোহাম্মদ আতিকুল ইসলাম জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর ৭০ কিলোমিটার এলাকায় অভিযান চালানো হয়। বিকেলে হরিনা ফেরিঘাট এলাকায় মেঘনা নদীর তীরবর্তী জেলে পল্লীতে অভিযান চালানো হয়। এ সময় নৌকা ও জাল রেখে পালিয়ে যায় জেলেরা।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!