ঢাকা,  মঙ্গলবার   ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া র‌্যাব আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ২০:০৩, ১১ ফেব্রুয়ারি ২০২০
চাঁদাবাজি করতে গিয়ে ভুয়া র‌্যাব আটক
ছবি : ডেইলি বাংলাদেশ

ফেনী শহরের রামপুরে অভিযান চালিয়ে মো. ইকবাল হোসেন নামে এক ভুয়া র‌্যাব সদস্যকে আটক করা হয়েছে।

সোমবার রাত ৯টার দিকে চাঁদাবাজি করার সময় তাকে আটক করে র‌্যাব। এ সময় তার কাছ চাঁদাবাজির ৪৭ হাজার ৩৪০ টাকার উদ্ধার করা হয়।

আটক মো. ইকবাল হোসেন ছাগলনাইয়ার দৌলতপুরের মো. শামসুল হুদার ছেলে।

ফেনী র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি মো. নুরুজ্জামান জানান, চাঁদাবাজির খবর পেয়ে পৌরসভার রামপুরে ভূঞা বাড়ির সামনে অভিযান চালায় র‌্যাব সদস্যরা। এ সময় ওই এলাকার স্থানীয়দের সহায়তায় মাতৃছায়া নামীয় ভবনের পাঁচতলার ভবনের ছাদে চাঁদা আদায়ের সময় ইকবালকে হাতেনাতে আটক করা হয়। তার প্যান্টের পকেট থেকে চাঁদাবাজির ৪৭ হাজার ৩৪০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়দের বরাত তিনি আরো জানান, আটক ইকবাল র‌্যাব পরিচয়ে লোকজনকে হুমকি দিয়ে অর্থ আদায়ের জন্য স্থানীয়দের উপর চাপ প্রয়োগ করে আসছিল।

মো. নুরুজ্জামান জানান, ইকবাল দীর্ঘদিন ধরে র‌্যাব পরিচয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করত এবং চাঁদা না দিলে ক্ষতি করার হুমকি দিত বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ইকবাল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!