ঢাকা,  সোমবার   ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

[ ক্যাম্পাস ]

চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০, ২৩ নভেম্বর ২০২৬
চবির শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের যাতায়াতের প্রধান বাহন শাটল ট্রেনে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেনের ইঞ্জিনের বগিতে আগুন দেখা যায়। ঘটনাস্থলে কেরোসিন ও বোতল পাওয়া গেছে।

 

রোববার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শাটল ট্রেনের ইঞ্জিনের বগিতে আগুন দেখতে পেয়ে দ্রুত রেলওয়ে কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। পরে কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। ঘটনাস্থলে কেরোসিন ভর্তি বোতল পাওয়া যায়। এ ছাড়া ট্রেনের বিভিন্ন স্থানে কেরোসিন ছড়িয়ে থাকতে দেখা যায়।

 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ কামরুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/চবি/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!