ঢাকা,  রোববার   ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খবর ]

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সন্দেহে প্রকৌশলীর বাড়িতে লাল নিশান

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০০, ১ এপ্রিল ২০২০
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা সন্দেহে প্রকৌশলীর বাড়িতে লাল নিশান
এলজিইডি’র প্রকৌশলীর বাড়িতে টাঙানো লাল নিশান

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এলজিইডি’র এক প্রকৌশলীকে করোনায় আক্রান্ত সন্দেহে চিহ্নিত করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে তার বাড়িতে লাল নিশান টাঙিয়ে দেয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য মোহাম্মদ আল মামুন বলেন, ওই কর্মকর্তার উচ্চ মাত্রায় জ্বর ও কাশি আছে। তবে তার অবস্থা স্থিতিশীল। বুধবার তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হবে।

বাঞ্ছারামপুরের ইউএনও নাছির উদ্দিন সরোয়ার বলেন, ওই কর্মকর্তা আগের চেয়ে ভালো আছেন। বুধবার আইইডিসিআর থেকে এসে তার নমুনা নিয়ে যাবে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!