[ জাতীয় ]
বিমান বাহিনীর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ
সহকারী বিমান বাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার ঢাকা সেনানিবাসের বিএএফ ঘাঁটি বাশার এর সিএসটিআই-তে বিমান বাহিনীর ৮ নং স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের প্রশিক্ষণোত্তীর্ণ কর্
বাংলাদেশ বিমান বাহিনীর ৮ নম্বর স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিমান বাহিনী ঘাঁটিঁ বাশারের কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) এই সনদ বিতরণ অনুষ্ঠিত হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সহকারী বিমান বাহিনী প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. আবুল বাশার। তিনি প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১১ জন কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন।
.png)
এর আগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ মুশতাকুর রহমান তার স্বাগত ভাষণে স্কোয়াড্রন কমান্ডার্স কোর্সের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক সহ-বিমান বাহিনীর ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!