বিজিবি’র অভিযানে ৮০৩ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিগত বছরে ৮০২ কোটি ৯৭ লাখ ৯১ হাজার টাকা মূল্যের চোরাচালান ও মাদকদ্রব্য আটক করেছে। দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি’র জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আটক মাদকের মধ্যে রয়েছে ৯২ লাখ ১৭ হাজার ৬৮৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ লাখ ১৮ হাজার ৩৬৮ বোতল ফেনসিডিল, ৮৫ হাজার ৩৭১ বোতল বিদেশি মদ, ৩ লাখ ৮৭৮.৪৫ লিটার বাংলা মদ, ৪ হাজার ৭৩০ ক্যান বিয়ার, ৭ হাজার ৭৮৯.২৬৫ কেজি গাঁজা, ১৪ কেজি ৮৪৯ গ্রাম হেরোইন, ৪ লাখ ৫৯ হাজার ২৮৮ পিস এনেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৬ হাজার ১৫৫টি নেশাজাতীয় ইনজেকশন এবং অন্যান্য ট্যাবলেট ৪ লাখ ৬৬ হাজার ৫৮৬ পিস।
.png)
জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫৩ কেজি ২৬৭ গ্রাম সোনা, ৩৩ হাজার ৫২৩টি শাড়ি, ২৮ হাজার ২২০টি থ্রিপিস/শার্টপিস, ৮ হাজার ৪৬৭ মিটার থান কাপড়, ২৭ হাজার ৫৮৩টি তৈরি পোশাক, ৩ লাখ ১১ হাজার ৯৯১.৬৯৮ সিএফটি কাঠ ও ১ লাখ ১২ হাজার ৩৫১.৭৫ কেজি চা পাতা, ১৬টি কষ্টি পাথরের মূর্তি।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ৪০টি পিস্তল, ২টি রিভলভার, ৮৫টি বিভিন্ন ধরনের গান, ৮২৪টি বিভিন্ন প্রকার গোলাবারুদ, ৪৫টি ম্যাগাজিন, ২ কেজি ৭০০ গান পাউডার, ৫৩টি ককটেল, ৬টি বিভিন্ন প্রকার বোম্ব, ৪৪টি ডেটেনেটর ফিউজ এবং ৬২টি নিউজেল-৯০।
বিজিবি’র অভিযানে ২০১৯ সালে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ হাজার ৮১৭ জনকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।