ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিদ্যালয় বন্ধ, তাই রক্ষা 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি 
প্রকাশিত: ১৮:৫৩, ১২ অক্টোবর ২০১৯
বিদ্যালয় বন্ধ, তাই রক্ষা 
ছবি: ডেইলি বাংলাদেশ

পূজা উপলক্ষে বিদ্যালয় বন্ধ ছিল। ছুটি শেষে অফিস কক্ষের তালা খুলেন প্রধান শিক্ষক। কক্ষে ঢুকেই চোখ চড়ক গাছ। কক্ষ জুড়ে পড়ে আছে বিদ্যালয় ভবনের ছাদের পলেস্তারা। একই সময় শিক্ষার্থীদের ব্যবহৃত তিনটি ভবনের মেঝেতে ছাদ থেকে পড়া ইট ও পলেস্তারা পাওয়া যায়।

শনিবার সকালে কমলগঞ্জের মাধবপুর উচ্চ বিদ্যালয়ে ঘটনাটি দেখেন প্রধান শিক্ষক আব্দুস ছুবান। এতে সোমবার থেকে শুরু হওয়া নির্বাচনী পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

প্রধান শিক্ষক জানান, পূজার ছুটি থাকায় শিক্ষার্থীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। সোমবার বিদ্যালয়ের প্রাক-নির্বাচনী পরীক্ষার তারিখ নির্ধারণ ছিল। সেখানে ১৫০ শিক্ষার্থীর আসন বিন্যাস করা হয়। এখন এ নিয়ে তিনি চিন্তিত। বিষয়টি ইউএনও ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে অবহিত করেছেন তিনি।

Advertisement

কমলগঞ্জের ইউএনও আশেকুল হক জানান, সোমবার তিনি বিদ্যালয় পরিদর্শন করবেন। যদি ঝুঁকিপূর্ণ মনে হয়, তবে ওইসব ভবনে পাঠদান বন্ধ করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!