ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা: মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০৬, ২ অক্টোবর ২০২৬
বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে ব্যবস্থা: মেঘনা আলম
মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম/ ফাইল ছবি

বিএনপির নাম ভাঙিয়ে কাউকে অপকর্ম করতে দেখলে সবার আগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলম। 

শুক্রবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। 

Advertisement

ফেসবুক পোস্টে মেঘনা আলম লেখেন, ‘আমি বিএনপি সমর্থন করি, বিএনপির একনিষ্ঠ কর্মী, চামচা না! আমি জামায়াত, এনসিপি, ইউনূসের অপকর্মের বিরুদ্ধে কথা বলি। কিন্তু ছাত্রদল/ বিএনপি নাম ভাঙিয়ে কাউকে অপকর্ম করতে দেখলে সবার আগে তাকে সাইজ করবো।’

ব্যক্তিগত জীবন, পোশাক ও সামাজিক অবস্থান নিয়ে নানান সময় আলোচনায় থাকেন মেঘনা আলম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত পছন্দ, পর্দা করা এবং গণমাধ্যমে তার পুরোনো ছবি প্রকাশ নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমএইচ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!