ঢাকা,  রোববার   ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

অপ্রতিম হত্যায় শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন শফিকুর রহমান

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৩, ২০ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিম হত্যায় শোক জানিয়ে ন্যায়বিচার চাইলেন শফিকুর রহমান
ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের হত্যাকাণ্ডে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সকালে তিনি অপ্রতিমের বাবার সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

এ সময় শফিকুর রহমান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং অপ্রতিমের জন্য দোয়া করেন। তিনি পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।

Advertisement

শফিকুর রহমান বলেন, অপ্রতিমের মৃত্যুর খবর তাকে গভীরভাবে মর্মাহত করেছে। সন্তানের শোকে কাতর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দেওয়ার জন্য তিনি দোয়া করেন।

একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।

শফিকুর রহমান বলেন, অপ্রতিম হত্যার ঘটনার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করে এনে পরিবারের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!