ঢাকা,  বৃহস্পতিবার   ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩

[ বিজ্ঞান বিস্ময় ]

বাংলাদেশে বিরল সূর্যগ্রহণ শুরু

বিজ্ঞান ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫, ২৬ ডিসেম্বর ২০১৯
বাংলাদেশে বিরল সূর্যগ্রহণ শুরু
ছবি: সংগৃহীত

এক বিরল সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে বিশ্ববাসী। এমন দৃশ্য শেষবার মানুষ দেখেছিল ১৭২ বছর আগে। আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বাংলাদেশ থেকেও বিরল সেই সূর্যগ্রহণ দেখা যাবে। 

ঢাকায় সূর্যগ্রহণ শুরু হয়েছে বিএসটি সময় ৯টা ৪ মিনিট ১৮ সেকেন্ড এবং শেষ হবে ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ডে।

মহাকাশ বিজ্ঞানীরা জানান, আড়াই ঘণ্টা ধরে চলবে এ মহাজাগতিক দৃশ্য। সূর্যকে ৯০ শতাংশের বেশি ঢেকে ফেলবে চাঁদ, যা খালি চোখেই অবলোকন করতে পারবেন বিশ্ববাসী। সূর্যগ্রহণের সময় সূর্যের চারপাশে থাকবে আগুনের বলয়। বিজ্ঞানীরা যাকে বলেন ‘রিং অব ফায়ার’।  

ঢাকায় সূর্যগ্রহণ শুরু হয়েছে বিএসটি সময় ৯টা ৪ মিনিট ১৮ সেকেন্ড এবং শেষ হবে ১২টা ৬ মিনিট ৪২ সেকেন্ডে। ময়মনসিংহে শুরু ৯টা ৬ মিনিটে এবং শেষ ১২টা ৮ মিনিট ২৪ সেকেন্ডে, চট্টগ্রামে শুরু ৮টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ডে এবং শেষ ১১টা ৫৮ মিনিটে, সিলেটে শুরু ৯টা ৩৬ সেকেন্ডে এবং শেষ ১২টা ৩ মিনিটে, খুলনায় শুরু ৯টা ৫ মিনিট ৪২ সেকেন্ডে এবং শেষ ১২টা ৮ মিনিট ৬ সেকেন্ডে, বরিশালে শুরু ৯টা ২ মিনিট ১৮ সেকেন্ডে এবং শেষ ১২টা ৪ মিনিট ৪২ সেকেন্ডে, রাজশাহীতে শুরু ৯টা ১২ মিনিট ১২ সেকেন্ডে এবং শেষ ১২টা ১৪ মিনিট ৩৬ সেকেন্ডে। আর রংপুরে শুরু হবে বিএসটি সময় ৯টা ১২ মিনিট ৪৮ সেকেন্ডে এবং শেষ হবে ১২টা ১৫ মিনিট ১২ সেকেন্ডে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
Durga Puja
লিংক সফলভাবে কপি হয়েছে!