[ অর্থনীতি ]
বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের কার্যক্রম শুরু
ফাইল ছবি
দেশের আন্তঃব্যাংক লেনদেন গতিশীল, ঝুঁকিমুক্ত করতে বৃহস্পতিবার বাংলাদেশ অটোমেটেড ক্লিয়ারিং হাউজের আধুনিক সংস্করণ এর কার্যক্রম সফলতার সঙ্গে শুরু হয়েছে। বৃহস্পতিবার এ কার্যক্রম শুরু হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক।
নতুন এ সংস্করণে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দিনে দু’বার নিষ্পত্তি করা হবে, ফলে এর মাধ্যমে পরিশোধিত বেতন ভাতাদি, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রদত্ত ভাতাদি, ডিভিডেন্ট ওয়ারেন্ট, বিল ও অন্যান্য পরিশোধ একই দিনে প্রাপকের হিসাবে জমা হবে। যা দেশের আর্থিক লেনদেন ত্বরান্বিত করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নতুন চালু হওয়া এই ব্যবস্থায় প্রথমদিনে ৬৫,৭৩৬ টি চেকের নিস্পত্তি ঘটে এবং ৬০,০০০ এর অধিক ইএফটি লেনদেন সংঘটিত হয়। যার আর্থিক মূল্য যথাক্রমে ৭,৬০০কোটি টাকা এবং ৪৪০ কোটি টাকার বেশি।
ডেইলি-বাংলাদেশ/এসআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!