ঢাকা,  রোববার   ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে চাচি নিহত

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ২২ আগস্ট ২০১৯
বাবা-ছেলের ঝগড়া থামাতে গিয়ে চাচি নিহত

ফরিদপুরের আলফাডাঙ্গায় ঝগড়া থামাতে গিয়ে ভাতিজার ছুরিকাঘাতে এক চাচি নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাচুরিয়া ইউপির ধনজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিলি বেগম ওই গ্রামের আকরাম শেখের স্ত্রী। অভিযুক্ত ফজর শেখ ওই গ্রামের দরবেশ শেখের ছেলে।

পাচুরিয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান জানান, ফজর শেখের সঙ্গে তার বাবা দরবেশ শেখের ঝগড়া হয়। এ সময় তার চাচি লিলি ঝগড়া থামাতে এলে ক্ষিপ্ত ফজর তার পেটে ছুরিকাঘাত করে। তাৎক্ষণিক ছুরিকাহত লিলিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রের্ফাড করেন। পরে ফরিদপুর নেয়ার পথে লিলি মারা যান।

আলফাডাঙ্গা থানার ওসি মো. রেজাইল করিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।এ ঘটনার পর থেকে অভিযুক্ত ভাতিজা পলাতক রয়েছে।

ডেইলি বাংলাদেশ/এমকেএ

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!