ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

জীবনের অর্থবহতা

মূল: Being Mortal, Atul Gawande
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১২:৩০, ২ ডিসেম্বর ২০২৪
জীবনের অর্থবহতা
ছবি: অন্তর্জাল, প্রতীকী

“শেষ পর্যন্ত, মানুষেরা জীবনকে শুধু তাদের সবগুলো মুহূর্তের গড় হিসেবে দেখে না - যা, সার্বিক বিচারে, আসলে তেমন কিছুই না, সাথে কিছু ঘুম ছাড়া।

মানুষের জন্যে, জীবন অর্থবহ কারণ সেটা হলো একটা গল্প। একটা গল্পে সমগ্রের বোধ আছে, এবং এটার বৃত্তের চাপ (arc) নির্ধারিত হয় গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো দিয়ে, যেগুলোতে কিছু একটা ঘটে। মানুষের প্রতি মুহুর্তের আনন্দ ও বেদনা মানুষের অস্তিত্বের এই মৌলিক দৃষ্টিভঙ্গিকে বিবেচনায় নেয় না।

একটা আপাত সুখী জীবন শূন্যতায় পূর্ণ থাকতে পারে। অন্যদিকে একটা আপাত কঠিন জীবন হয়তোবা কোনো মহৎ কাজের জন্যে উৎসর্গীকৃত থাকতে পারে। আমাদের উদ্দেশ্যগুলো সবসময়ই আমাদের সত্তার চেয়ে বড়।”

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!