মূলঃ ফিওদর দস্তয়েভস্কি, বই - দ্য বাদার্স কারামাজভ (The Brothers Karamazov by Russian Novelist Fyodor Dostoyevsky)
অনুবাদঃ মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ২১:২৮, ১০ এপ্রিল ২০২৪
শেয়ার:
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী
“ঈশ্বরের সকল সৃষ্টিকে ভালোবাস, সম্পূর্ণভাবে ও তার প্রতিটা বিন্দুকে। ভালোবাস গাছের প্রতিটা পাতাকে, ঈশ্বরের আলোর প্রতিটা রশ্মিকে। ভালোবাস পশুদের, ভালোবাস বৃক্ষদের, ভালোবাস প্রতিটা বস্তুকণাকে।
তুমি যদি সবকিছুকে ভালোবাসতে পারো, তাহলেই তুমি স্বর্গীয় রহস্যকে উপলব্ধি করতে পারবে। একবার তা উপলব্ধি করতে পারলে তুমি সেটাকে প্রতিদিন আরো বেশি করে বুঝতে পারবে। অবশেষে একসময় তুমি পুরো পৃথিবীকে ভালোবাসতে পারবে সার্বজনীনভাবে।”