রাজা উম্বের্তোর সময়ে ইটালিতে প্লেগের প্রাদুর্ভাব হয়েছিল। সেখানে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছিল রোম ও পেভিয়া। এই প্লেগ এতটাই সর্বনাশা ছিল যে, মৃতদেরকে কবর দেয়ার জন্যেও মানুষের অভাব হয়েছিল। এই সময়ে মানুষেরা দেখতে পেয়েছিল দুইজন দেবদূতকে। একজন ভালো দেবদূত ও একজন খারাপ দেবদূত। ভালো দেবদূতটি খারাপ দেবদূতকে নির্দেশ দিচ্ছিলেন মানূষের বাড়ির উপরে আঘাত করার জন্যে। খারাপ দেবদূতটি একটা শিকারের বর্শা বহন করছিলেন।এই বর্শা দিয়ে একটা বাড়িতে তিনি যতবার আঘাত করছিলেন, সেই বাড়িতে ততজন মানুষ মারা যাচ্ছিল।”
...রিও’র মনের ভেতরে ভেসে উঠল এথেন্সবাসীর জ্বালানো প্লেগ-আগুনের (plague-fires) কথা, যা লুক্রেটাস ( Lucretius) বলে গেছেন। রাতের অন্ধকারে মৃতদেরকে আনা হয়েছিল। কিন্তু রাখার জায়গার সংকুলান হচ্ছিল না। ফলে জীবিতরা টর্চের আলোতে পরস্পরের সাথে মারামারি করেছিল নিজেদের প্রিয়জনদের জন্যে সমাধির জায়গা দখল করতে। শেষ পর্যন্ত তারা নিজেরাই রক্তাক্ত হয়েছিল।
.png)
...অবশেষে রিও’র চোখের সামনে আরেকটা একটা দৃশ্য ভেসে উঠল। সেটা বর্তমানের। চিতার লালচে আভা প্রতিফলিত হচ্ছে অন্ধকার ঘুমন্ত সাগরের বুকে, ঠিক যেন যুদ্ধরত টর্চগুলো আগুনের স্ফুলিঙ্গ তৈরী করছে। ঘন পূতিগন্ধময় ধুঁয়া উড়ে যাচ্ছে বিনিদ্র আকাশের দিকে। অমঙ্গলের অশনিসংকেত দোদুল্যমান হয়ে মানুষের কার্যকারণ ক্ষমতাকে ক্রমশ গ্রাস করছে। প্লেগ শব্দটি উচ্চারিত হবার মূহুর্ত হতেই এক বা একাধিক ব্যক্তি তাৎক্ষণিকভাবে আক্রান্ত হচ্ছে।”