ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিল্প ও সাহিত্য ]

লাইব্রেরি

মূলঃ উমবের্তো একো (Umberto Eco), উপন্যাস- The Name of the Rose
অনুবাদ: মোহাম্মদ আসাদুল্লাহ
প্রকাশিত: ১৩:২৫, ২০ নভেম্বর ২০২৩
লাইব্রেরি
ছবিঃ অন্তর্জাল, প্রতীকী

‘তাসমানিয়া, অস্ট্রেলিয়া। অরোরা অস্ট্রেলিজ। তখন পর্যন্ত আমি ভাবতাম যে প্রতিটা বই যে জিনিসগুলোর কথা বলে, মানবিক অথবা স্বর্গীয়, সেগুলোর অবস্থান থাকে মূলত বইয়ের বাইরে।

এখন আমি বুঝতে পারলাম যে বইয়েরা বই সম্পর্কে নিজেদের মধ্যে কেবল কদাচিত কথা বলে না- বরং পারস্পরিক আলাপচারিতায় মত্ত থাকে।

এই ভাবনার আলোকে লাইব্রেরিটিকে আমার কাছে আরো বেশি গোলমেলে বলে মনে হলো। তখন থেকে সেটি আমার কাছে হয়ে গেল শতাব্দী-পুরনো গুঞ্জন, একটা পশুর চামড়ার উপরে লেখা পান্ডুলিপির সঙ্গে অন্য পান্ডুলিপির সংলাপ, কোনো এক জীবন্ত বস্তু, একটা শক্তির আধার যাকে মানুষের মন শাসন করতে সক্ষম নয়, অনেক মানুষ থেকে উদগত ধন-ভাণ্ডারগুলোর গোপন কথা, যেগুলো বেঁচে ছিল, যারা সেগুলোকে সৃষ্টি করেছিল অথবা যারা সেগুলোর বাহক ছিল, তাদের মৃত্যুর পরেও।’

Advertisement

 

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!