ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

আফগানিস্তানে পুনর্নির্বাচিত হলেন প্রেসিডেন্ট আশরাফ গনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৪৭, ২৩ ডিসেম্বর ২০১৯
আফগানিস্তানে পুনর্নির্বাচিত হলেন প্রেসিডেন্ট আশরাফ গনি
ছবি: সংগৃহীত

আফগানিস্তানে দ্বিতীয় মেয়াদে পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন প্রেসিডেন্ট আশরাফ গনি। রোববার নির্বাচনী কর্মকর্তারা ঘোষণা করেছেন, প্রেসিডেন্ট নির্বাচনে গনি সংখ্যাগরিষ্ঠ বিজয় পেয়েছেন।

২৮ সেপ্টেম্বরে অনুষ্ঠিত নির্বাচনের গনির স্পষ্ট বিজয় সত্ত্বেও চূড়ান্ত ফলাফল নিয়ে এখনো সংকট কাটছে না। তার জয় নিয়ে তালেবানদের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। কারণ শীর্ষ প্রতিদ্বন্দ্বী প্রধান নির্বাহী আবদুল্লাহ বলেছেন, তিনি এ ফলাফল চ্যালেঞ্জ করবেন।

চূড়ান্ত ফলাফল নিয়ে নির্বাচন কমিশন বলছে, গনি ভোট পেয়েছেন ৫০ দশমিক ৬৪ শতাংশ এবং তার প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ পেয়েছেন ৩৯ দশমিক ৫২ শতাংশ।

Advertisement

নির্বাচনের পরই জাতীয় ঐক্যের সরকারের প্রধান নির্বাহী আব্দুল্লাহ কারচুপি ও কারিগরি ত্রুটির অভিযোগ এনেছিলেন৷ এখন নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফল প্রত্যাখ্যানের করে বিবৃতি দিয়েছে তার কার্যালয়৷ এর ফলে গত ১৯ অক্টোবর চূড়ান্ত এই ফলাফল ঘোষণার কথা থাকলেও নানা অভিযোগের কারণে তা  প্রকাশ হয়নি।

যদি এই ফলাফলই শেষ পর্যন্ত বজায় রাখা হয় তাহলে দ্বিতীয়বারের দেশটির প্রেসিডেন্ট হতে যাচ্ছেন গানি৷ এর আগে, ২০১৪ সালের নির্বাচনের পরও দেশটিতে একই সংকট দেখা দেয়৷ সেবার শেষ পর্যন্ত নির্বাচনের কোনো ফলই ঘোষণা করা হয়নি৷ যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় তখন ক্ষমতা ভাগাভাগিতে সম্মত হন দুই প্রতিদ্বন্দ্বী গানি এবং আব্দুল্লাহ৷

সূত্র: বাসস

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!