ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আবরার হত্যা: সাত দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫০, ২৪ নভেম্বর ২০১৯
আবরার হত্যা: সাত দফা দাবিতে উপাচার্যকে স্মারকলিপি
ছবিঃ ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে র‌্যাগিং নিষিদ্ধ, জড়িতদের বিচার ও ক্যাম্পাসে ভাস্কর্য নির্মাণসহ সাত দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা।

শনিবার দুপুরে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা। এর আগে আবরারের বাবার উপস্থিতিতে ক্যাম্পাসে মৌন মিছিল করেন সাবেক শিক্ষার্থীরা।

স্মারকলিপি প্রদান শেষে বুয়েটের সাবেক শিক্ষার্থীরা বলেন, আমরা চাই না বুয়েটে কোন সন্ত্রাসীর স্থান হোক। বুয়েটের তার অতীত ঐতিহ্য ফিরে পাক এই কামনা করি। প্রশাসনের কাছে আমাদের দাবি থাকবে বুয়েটে এই ঘটনাই যেন শেষ ঘটনা হয়। আর যেন কোন আবরারকে এভাবে মৃত্যুবরণ করতে না হয়।

Advertisement

আবরারের বাবা মো. বরকত উল্লাহ বলেন,পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন যে উদ্যোগ নিয়েছে তাতে আমরা সন্তুষ্ট। যারা দোষী তাদের বহিষ্কার করা হয়েছে। আশা করছি তাদের সর্বচ্চ শাস্তি হবে।

বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, আমরা দুই সপ্তাহ সময় নিয়েছিলাম। এর মধ্যে শিক্ষার্থীদের একটি দাবি আমরা পূরণ করেছি। আশা করছি আগামী কয়েকদিনে মধ্যে অন্যান্য দাবিগুলো পূরণ করতে পারব।

ডেইলি-বাংলাদেশ/জেডএম/টিআরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!