ঢাকা,  শুক্রবার   ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খবর ]

২০১৯ সালে ভ্রমণ আলোকচিত্রীদের পুরস্কারপ্রাপ্ত আট ছবি

সাতরঙ ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ২৪ জানুয়ারি ২০২০
২০১৯ সালে ভ্রমণ আলোকচিত্রীদের পুরস্কারপ্রাপ্ত আট ছবি
ছবি: সিএনএন

২০১৯ সালে ভ্রমণ করে তোলা হাজার হাজার ছবির মধ্যে ২৩টি ছবি বিশ্বের সেরা খেতাবের পুরস্কার অর্জন করেছে। এসব ছবি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। এর মধ্যে দৃষ্টিনন্দনের দিক থেকে আটটি ছবি এগিয়ে রয়েছে। সেই সব দৃষ্টিনন্দন ছবি ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য তুলে ধরা হলো- 

ট্রেভর কোল এর আলোকচিত্র

কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় গরুর পালের মাঝে হেঁটে যাওয়া এক দম্পতিকে ফ্রেমবন্দী করেন আয়ারল্যান্ডের আলোকচিত্রী ট্রেভর কোল। অসাধারণ ছবিতে দক্ষিণ সুদানের তেরেকেকা বিভাগের মুনধারি এলাকার দম্পতিদের পোশাক ও ভালোবাসার চিত্রটি ফুটিয়ে তুলেছেন তিনি। ছবিটি মানুষ ও সংস্কৃতির ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে।

Advertisement

বিপদজ্জনক পৃথিবী

বিপদজ্জনক পৃথিবী শিরোনামে রানার আপ হওয়া ছবিটি কানাডার নোনাভাটের বরফ সমৃদ্ধ এলাকা থেকে তুলেছেন ফ্রান্সের আলোকচিত্রী ফ্লেরিড লেডাক্স। ছবিতে একটি মেরু ভাল্লুক বরফের মাঝে থাকা পানি পার হতে লাফ দিচ্ছে। 

ট্রেন টোয়ান এর ছবি

ভ্রমণ শৈল্প ক্যাটাগরিতে ধূপের বান্ডিলের চিত্র তুলে ধরা হয়েছে। ভিয়েতনামের হানুই থেকে ছবিটি তুলেন ট্রেন টোয়ান। ছবিটি দেশ থেকেই তিনটি পুরস্কার জিতেছে। 

২০১৯ সালের সেরা ছবি

উগান্ডার মোতান্ডা হৃদের বাতওয়া পিয়াজমাইয়ের এক উপজাতির চিত্রটি তুলেছেন স্পেনের আলোকচিত্রী কেটি গোমেজ ক্যাটালিনা। ২০১৯ সালের সেরা ছবি হিসেবে নির্বাচিত হয় চিত্রটি।

রবিন ইং এর ছবি

আরুবার অরানজেসটাডের একটি সৈকত থেকে দুটি বড় আকৃতির বকের ছবি মোবাইল দিয়ে ফ্রেমবন্দী করেছেন রবিন ইং। 

সড়কের ভ্রমণ

সড়কের ভ্রমণ শিরোনামে রবিন ইংয়ের একটি ছবি সাড়া পেয়েছে। যেটি অনলাইনে মানুষের পছন্দের তালিকায় স্থান করে নিয়েছে। ছবিতে কিউবার একজন বৃদ্ধ ও যুবকের ঘনিষ্ঠ মুহূর্ত দেখা গেছে।

ব্রাজিলের একটি হ্রদের ছবি

ব্রাজিলের একটি হৃদের ছবিটি তুলেছেন পারুক নেকোইনাল লেনকইস।

গোসইকোন্দা হ্রদ

নেপালের হিমালয়ের গোসইকোন্দা হৃদের তুলেছেন ইউক্রেনের ইভেহেন সামুছেনকু। ছবিটি রানার আপ হিসেবে বিজয়ী হয়। ছবিতে ভোর থেকে সন্ধ্যার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!