[ দেশজুড়ে ]
১৭ দিন পর মিলল নিখোঁজ মাদরাসাছাত্রীর গলিত মরদেহ
কেয়া খাতুন
ঝিনাইদহের কালীগঞ্জে শুক্রবার সকালে কেয়া খাতুন নামে এক মাদরাসাছাত্রীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ত্রিলোচনপুর দর্গাতলা মাঠ থেকে নিখোঁজের ১৭ দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়।
কেয়া ত্রিলোচনপুর গ্রামের সামাউল হোসেনের মেয়ে এবং বেলেডাঙ্গা দাখিল মাদরাসার ৮ম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানান, কিছুদিন আগে উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মুনছুর মালিথার ছেলে সাবজেল হোসেনের সঙ্গে কেয়ার বিয়ে হয়। তবে বয়স কম হওয়ায় তাকে শ্বশুবাড়িতে পাঠানো হয়নি।
কেয়ার পরিবার জানায়, ১৭ দিন আগে বেশ কিছু টাকা নিয়ে গোপনে কেয়া বাড়ি থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর ১ মার্চ থানায় একটি জিডি করা হয়। আজ তার মাটিচাপা দেয়া গলিত মরদেহ পাওয়া গেলো।
কালীগঞ্জ থানার ওসি মুহা. মাহফুজুর রহমান মিয়া জানান, অনেকদিন আগে মরদেহটি মাটিচাপা দেয়ায় শনাক্তের উপায় নেই। তবে ঘটনাস্থলে পড়ে থাকা স্যান্ডেল ও চুলের খোঁপা দেখে কেয়ার পরিবারের দাবি এটি ১৭ দিন আগে নিখোঁজ হওয়া কেয়ার মরদেহ। তবে ডিএনএ পরীক্ষা ছাড়া এ মুহূর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ডেইলি-বাংলাদেশ/এমএইচ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!