ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

১০ বছর পর ধরা পড়ল ফাঁসির আসামি 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৫:২৯, ১০ নভেম্বর ২০১৯
১০ বছর পর ধরা পড়ল ফাঁসির আসামি 
ছবি: ডেইলি বাংলাদেশ

১০ বছর পর অভিযান চালিয়ে ফাঁসির আসামি গোলাপ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বড়াইল ইউপির জালশুকা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার গোলাপ ওই এলাকার মতি মিয়ার ছেলে।

নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জালশুকা এলাকা থেকে গোলাপকে গ্রেফতার করা হয়। ২০০৯ সালে শাহজাহান হত্যা মামলায় ফাঁসির আসামি গোলাপ মিয়া। এছাড়া তিনি আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

Advertisement

রোববার সকালে আদালতের মাধমে তাকে কারাগারে পাঠানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!