ঢাকা,  শুক্রবার   ১৩ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

‌‘প্রি-হানিমুন’ করলেন মিশু-তানহা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:০১, ২০ সেপ্টেম্বর ২০১৯
‌‘প্রি-হানিমুন’ করলেন মিশু-তানহা
‌‘প্রি-হানিমুন’ নাটকে মিশু সাব্বির এবং তানিন তানহা

বিয়ের পরে হানিমুনের যাওয়ার কথা তো সবাই ভাবে। কিন্তু বিয়ের আগে প্রি-হানিমুনের রসায়নটা কেমন হবে? সেটা জানতেই এমন পদক্ষেপ নিয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় মুখ মিশু সাব্বির এবং তানিন তানহা।

তরুণ নির্মাতা অতনু আদিত্যর খণ্ডনাটক ‌‘প্রি-হানিমুন’ নাটকে নিজেদর অভিজ্ঞতা ফুটিয়ে তুলবেন সাব্বির এবং তানহা। আর তাদের এমন রোমান্টিকতার মাঝে ‘কাবাব মে হাড্ডি’ হয়ে আছেন ওয়ালিউল হক রুমি।

নাটকটির প্রসঙ্গে অভিনেতা মিশু সাব্বির বলেন, চমৎকার একটা গল্পে অভিনয় করলাম। নির্মাতা অতনু আদিত্য একইসঙ্গে বুদ্ধিদীপ্ত ও সরলভাবে গল্পটা ক্যামেরায় তুলে এনেছেন। তানিন তানহা এবং ওয়ালিউল হক রুমির অভিনয় নাটকটি উপভোগ্য করে তুলবে। আশা করি দর্শক মুগ্ধ হবেন।

তানিন তানহা বলেন, আমার খুব ইচ্ছে করছে দারুণ এই গল্পটা এখনই শেয়ার করে ফেলি। কিন্তু সেটা ঠিক হবে না। মানুষ ও সহকর্মী হিসেবে অভিনেতা মিশু সাব্বির খুবই হেল্পফুল। অতনু আদিত্যের সহজ নির্দেশনায় কাজটাকে উপভোগ করেছি। এবার দর্শকের উপভোগের পালা।

পরিচালক অতনু আদিত্য জানান, এটি একটি হাস্যরসাত্মক গল্প। কিন্তু এ গল্প আপনাকে হাসতে হাসতে জীবনের ভিন্ন বাঁকের ছবি নিয়ে ভাবাবে। প্রি-হানিমুন এখন এডিটিং রুমে প্রিভিউ হচ্ছে।

‘৯০ মিনিটস ফিল্ম’র ব্যানারে নির্মিত নাটকটি প্রযোজনা করেছেন সঞ্জীব বাবু। দ্রুতই একটি বেসরকারি চ্যানেলে নাটকটি সম্প্রচারিত করা হবে।

ডেইলি বাংলাদেশ/টিএএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!