২৫ বছর আগের সত্য ফাঁস করলেন বিল ক্লিনটন!
পরকীয়া, ক্ষমতাসহ নানা কারণে বিতর্কিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন। দুই মেয়াদে ক্ষমতায় থাকার সময় ব্যক্তিগত ও সাংসারিক নানা কীর্তি মিডিয়ার কাছ থেকে লুকিয়ে রেখেছিলেন। কিন্তু ২৫ বছর আগের সেই সত্য কীর্তিগুলো নিজেই ফাঁস করলেন সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট।
সম্প্রতি মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ‘হুলু’ কে দেয়া সাক্ষাতকারে হোয়াইট হাউস, সংসার ও প্রেম নিয়ে কথা বলেন বিল ক্লিনটন।
তিনি জানান, ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত হোয়াইট হাউস ইন্টার্নি মনিকা লিউয়েনস্কির সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান বিল ক্লিনটন। কাজের চাপ, উদ্বেগ কাটাতেই এ সম্পর্কে জড়ান তিনি। আর সেই সম্পর্কের কথা ১৯৯৮ সালে ফাঁস করেন মনিকা। কিন্তু পরিস্থিতি সামাল দেন চতুর বিল। এতে হিলারির কাছে তাকে বার বার মিথ্যা বলতে হয়েছিল। এ নিয়ে মার্কিন সিনেটে তার বিরুদ্ধে ইমপেচমেন্ট আনা হয়। তবে অভিযোগ থেকে মুক্তি পেয়ে স্বপদেই বহাল ছিলেন তিনি। কিন্তু মনিকার সঙ্গে তার প্রেম তখন বিশ্বে চাউর বিষয়।
.png)
সংসার সামলানোর ব্যাপারে বিল জানান, প্রত্যেকের জীবনেই চাপ, হতাশা, ভয়-আতঙ্ক থাকার মতো তার জীবনে এসব ছিল। চাপ, উদ্বেগ কাটাতে যা করেন তা বোকা বোকা কাজ ছিল। তিনি সাফাই না গেয়ে বিষয়টিকে ব্যাখা হিসেবে উল্লেখ করেন। মানিকা-বিল ক্লিনটন পরকীয়ার গুঞ্জন যখন সবার কানে কানে চলছিল, ঠিক ওই সময় স্ত্রী হিলারির সঙ্গে সত্যটা প্রকাশ করেন স্বামী বিল। স্ত্রীর পাশে বসে মনিকার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিতভাবে খুলে বলেন। এছাড়া স্ত্রীর প্রতিক্রিয়া ওই সাক্ষাতকারে জানান বিল ক্লিনটন।
তিনি আরো জানান, মানসিকভাবে বিপর্যস্ত হিলারি বিশ্বাস করতেই পারেননি স্বামী তাকে এতবার মিথ্যা বলেছেন। টানাপোড়েনের মাঝে সংসারটি টিকে ছিল। এতে তাদের কাউন্সিলিং করতে হয়েছে। যা সঠিক সিদ্ধান্ত ছিল।
বিল ক্লিনটন জানান, মনিকা পরকীয়া সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করছিল যা তার কাছে বাজে মনে হয়েছিল। তবে মনিকার স্বাভাবিক জীবনে ফেরার লড়াইটাও নিজের চোখে দেখেছেন বলে জানান এ সাবেক মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র-আনন্দবাজার পত্রিকা