[ দেশজুড়ে ]
২৪ মামলার আসামি লিটু পুলিশের হাতে ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেট থেকে আসামি আবুল আহসান লিটুকে সিলেট থেকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালে বিভিন্ন জনের থেকে প্রতারণা করে দেড় কোটি টাকা আত্মসাৎ ও নয় মামলায় সাজাপ্রাপ্তসহ ১৫ মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত হওয়ায় তাকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। লিটু বরিশাল নগরীর দক্ষিণ আলেকান্দা নুরিয়া স্কুল সংলগ্ন মোনাসেফ হাওলাদারের ছেলে।
কোতোয়ালী মডেল থানর সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. রাসেল জানান, পাঁচদিন সিলেটে অবস্থানকালে লিটুর সন্ধানের জন্য বিভিন্ন সময়ে নানা ধরনের রূপ ধারণ করে তাকে গ্রেফতারের চেষ্টা চালানো হয়। সর্বশেষ ২১ মার্চ রাতে লিটুর অবস্থান নিশ্চিত হয়ে সিলেটের জিন্দাবাজারের একটি দোকান থেকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে লিটুকে বরিশালে নিয়ে আসা হয়।
তিনি আরো জানান, লিটু দীর্ঘ পাঁচ বছর ধরে প্রতারণার মাধ্যমে বিভিন্ন জনের থেকে টাকা নিয়ে আত্মসাৎ করে সিলেটে বসবাস করে আসছিলেন। এছাড়াও লিটু নয় মামলার সাজাপ্রাপ্ত এবং ১৫ মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি। সোমবার আদালতের মাধ্যমে লিটুকে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!