ঢাকা,  শনিবার   ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হেঁটে দেড়শ কিলোমিটার পাড়ি দিলেন তিন রোভার স্কাউট

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২১:৫৩, ৪ ডিসেম্বর ২০১৯
হেঁটে দেড়শ কিলোমিটার পাড়ি দিলেন তিন রোভার স্কাউট
ছবি: ডেইলি বাংলাদেশ

হেঁটে ১৫০ কিলোমিটার পথ পরিভ্রমণ করছেন ময়মনসিংহের সরকারি আনন্দ মোহন কলেজের তিন রোভার স্কাউট।

তারা হলেন- সিনিয়র স্কাউট রোভারমেট নুরুল ইসলাম, রোভারমেট মোহাম্মদ হুমায়ূন কবির, খোকন মিয়া।

নুরুল ইসলাম জানান, মাদক, বাল্যবিয়ে, নিরাপদ সড়ক, পরিবেশের ভারসাম্য রক্ষা, পরিস্কার-পরিচ্ছন্নতা, দুর্যোগ মোকাবেলাসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বাড়াতে তারা এ উদ্যোগ নিয়েছেন।

Advertisement

১ ডিসেম্বর আনন্দ মোহন কলেজ থেকে বের হয়ে নেত্রকোনা, কেন্দুয়া, ঈশ্বরগঞ্জ, গৌরীপুর পরিভ্রমণ করেছেন। বুধবার বিকেলে তারা গৌরীপুর প্রেস ক্লাবে আসেন। সেখানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাওসার, সাবেক সভাপতি কমল সরকার, সাংবাদিক ফারুক আহাম্মদ, জহিরুল হুদা লিটন, শাহজাহান কবিরের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বৃহস্পতিবার তাদের দেড়শ কিলোমিটার পরিভ্রমণ কর্মসূচি শেষ হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!