ঢাকা,  বৃহস্পতিবার   ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ২৫ ডিসেম্বর ২০১৯
হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
ছবি: ডেইলি বাংলাদেশ

দিনাজপুরের হিলি স্থলবন্দরে বড়দিন উপলক্ষে বুধবার আমদানি-রফতানি বন্ধ রয়েছে।

বুধবার সকালে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বড়দিন উপলক্ষে একদিনের জন্য এ বন্দর দিয়ে ভারতের সঙ্গে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!