হাঙ্গরকে ঘুষি মেরে প্রাণ বাঁচালেন তরুণ সাঁতারু
সৈকতে সাঁতার কাটছিলেন ফরাসি তরুণ ডিলান নাকাস ও স্থানীয় এক সাঁতারু। হঠাৎ পেছন থেকে আসা একটি হাঙ্গর নাকাসের পা কামড়ে ধরে। তাৎক্ষণিক বেকায়দায় পড়া নাকাস নিজেকে বাঁচাতে হাঙ্গরকে উপর্যুপরি দুটি ঘুষি মারেন। এতে সমুদ্রের ভয়ংকর মাছটি কপোকাত হয়ে পালাতে বাধ্য হয়।
শুক্রবার অস্ট্রেলিয়ার মেলবোর্ন থেকে দেড় কিলোমিটার দূরে ভিক্টোরিয়া বেলস সৈকতে এ ভয়ংকর ঘটনা ঘটে। যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিও ফুটেজে দেখা গেছে, সমুদ্রের সৈকতে দুই ব্যক্তি সাঁতার কাটছিলেন। ওই সময় তাদের পিছনে একটি হাঙ্গর ধাওয়া দিয়ে তরুণ সাঁতারু নাকাসের পায়ে কামড় বসায়। এতে নিজেকে রক্ষা করতে হাঙ্গরকে প্রথম ঘুষি মারেন তিনি। প্রথম ঘুষিতে হাঙ্গরটি কাবু না হওয়ায় দ্বিতীয় ঘুষি মারেন নাকাস। এতে হাঙ্গরটি পালিয়ে গেলেও পায়ে প্রচণ্ড ক্ষত সৃষ্টি হয়।
নাকাস বলেন, ডান পায়ে হাঙ্গরের আঘাত বুঝতে পেরে প্রথম ঘুষি মারি। তবে হাঙ্গরটি পা ছাড়েনি। তাই দ্বিতীয় ঘুষির পর হাঙ্গরটি পালিয়ে যায়। পরে রক্ত বের হওয়ার বিষয়টি টের পাই।
তিনি আরো বলেন, হাঙ্গরটি কাছে আসার পর ভয় পেয়ে যাই। কারণ মাছটিকে দেখার পর নিজে হত্যার শিকার হওয়ার শঙ্কা করছিলাম।
স্থানীয় সাঁতারু ম্যাথিউ বলেন, নাকাস একজন লিজিন্ডারি সাঁতারু। তার সঙ্গে আবারো সাঁতার কাটবো। তবে নাকাসকে আক্রমণকারী হাঙ্গরটির প্রজাতি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। নাকাসের ক্ষত পায়ে চারটি সেলাই দেয়া হয়েছে। তিনি এখন ভালো আছেন।
তবে ঘটনাটির পর নাকাসের আত্মবিশ্বাসের পারদ আরো উপরে উঠেছে। তিনি বলেন, পানিতে হাঙ্গর থাকাই স্বাভাবিক। কিন্তু সাঁতার থেকে বিরত থাকব না। সুস্থ হতে দুই সপ্তাহ লাগতে পারে। পরে আবারো সৈকতে সাঁতার কাটতে যাব।
সূত্র-এবিসি ডটনেট
>>ভিডিও দেখতে এখানে ক্লিক করুন<