[ দেশজুড়ে ]
হবিগঞ্জে যাত্রী সেজে গাড়ি ছিনতাই
ছবি: ডেইলি বাংলাদেশ
হবিগঞ্জের বানিয়াচঙ্গে যাত্রী সেজে চালকের হাত-পা বেঁধে একটি গাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ সময় চালকের মোবাইল ও টাকা ছিনিয়ে নেয়া হয়।
সোমবার রাতে উপজেলার শরীফ উদ্দিন রোডের চান্দেরভাঙ্গায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইছমত মিয়া উপজেলার জামালপুর (চান্দপুর) গ্রামের নুর হোসেনের ছেলে।
চালক ইছমত মিয়া জানান, রাত ৮ টায় চার যাত্রী নিয়ে সারং বাজার থেকে শরীফখানীর উদ্দেশ্যে রওনা দেয় ইছমত। গাড়িটি চান্দেরভাঙ্গায় পৌঁছালে যাত্রী সেজে বসা ছিনতাইকারীরা গাড়ি থামায়। এরপর চালকের হাত-পা বেঁধে মারধর শুরু করে তারা। এ সময় সঙ্গে থাকা মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়। পরে চিৎকার দিলে স্থানীয়রা ইছমতকে উদ্ধার করে।
.png)
বানিয়াচং থানার ওসি রঞ্জন কুমার সামন্ত জানান, বিষয়টি কেউ পুলিশকে অবগত করেনি। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এমকেএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!