ঢাকা,  বুধবার   ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্বামী-স্ত্রী মিলে গাঁজার ব্যবসা

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৩, ১ নভেম্বর ২০১৯
স্বামী-স্ত্রী মিলে গাঁজার ব্যবসা
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরামদ্দি মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার চরামদ্দি এলাকার মো. সিরাজ গাজী ও স্ত্রী শিউলি বেগম।

র‌্যাব-৮ এর বরিশাল ডিএডি একেএম আবু হোসেন শাহরিয়ার বলেন, চরামদ্দি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এদিকে বরিশাল নদী বন্দরের পল্টুনে অভিযান চালিয়ে এক যুবককে আটক করেছে কোস্টগার্ড। আটক অনিক ডাকুয়া নগরের সিঅ্যান্ডবি ১নম্বর পোল এলাকার সুকান্ত ডাকুয়ার ছেলে।

কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আতিউর জানান, ৫০০ গ্রাম গাঁজাসহ অনিক ডাকুয়াকে আটক করা হয়েছে। তার ‍বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআর
লিংক সফলভাবে কপি হয়েছে!