[ দেশজুড়ে ]
স্কুলছাত্রীকে অপহরণ, যুবকের ১৪ বছর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ
ঝালকাঠিতে স্কুলছাত্রীকে অপহরণের দায়ে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার দুপুরে ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক শেখ. মো. তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শেখ খালেদ মোর্শেদ বরিশাল শহরের আলেকান্দা এলাকার ইফতেখার রসুলের ছেলে।
আদালতের পিপি এম. আলম খান কামাল বলেন, ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি শহরের লঞ্চঘাট এলাকার এক স্কুলছাত্রীকে অপহরণ করে সাতদিন আটকে রাখেন শেখ খালেদ। পরে ঢাকা নেয়ার সময় লঞ্চঘাট থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হলেও পালিয়ে যান তিনি। ওই ঘটনায় ১৭ ফেব্রুয়ারি ঝালকাঠি থানায় মামলা করেন অপহরণের শিকার ছাত্রীর ভাই। তদন্ত শেষে ওই বছরের ৩১ মার্চ শেখ খালেদকে আসামি করে চার্জশিট দাখিল করে পুলিশ। ৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিকে ১৪ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!