[ আন্তর্জাতিক ]
সোনার কমোডটি গেল কোথায়?
ছবি- সংগৃহীত
আঠারো ক্যারেট খাঁটি সোনার তৈরি ব্যবহার উপযোগী কমোডটি যুক্তরাজ্যের ব্লেনহেম প্রাসাদ থেকে চুরি হয়ে গেছে। এ ঘটনার দুই দিন পার হয়ে গেলেও মেলেনি এর খোঁজ।
কমোডটিরর মূল্য এক মিলিয়ন পাউন্ডেরও বেশি। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে নয় কোটি টাকার সমান।
একদল চোর শনিবার ভোর রাতের দিকে প্রাসাদের ভেতর ঢুকে ১৮ ক্যারেট সোনার তৈরি কমোডটি চুরি করে নিয়ে যায় বলে থেমস ভ্যালি পুলিশ জানিয়েছে।
চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৬৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এক দল অপরাধী দু’টো গাড়িতে করে এসে টয়লেটটি চুরি করে নিয়ে গেছে বলে তারা ধারণা করছেন। এটি এখনো উদ্ধার হওয়া সম্ভব হয়নি। তবে এটি খুঁজে পেতে সর্বাত্মক তদন্ত চালাচ্ছে পুলিশ।
এটি আসলে একটি শিল্পকর্ম। ইতালিয়ান শিল্পী মউরিজিও ক্যাটেলান কমোডটি তৈরি করেছিলেন। এর নাম রাখা হয়েছে আমেরিকা। চুরি যাওয়া শিল্পটি রাজপ্রাসাদে একটি প্রদর্শনীর জন্য রাখা হয়েছিল।
ডেইলি বাংলাদেশ/এসআই
ডেইলি-বাংলাদেশ/ডটকম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!