[ খবর ]
সিলেটে পুলিশসহ নতুন শনাক্ত ১৮
ছবি: সংগৃহীত
সিলেটে পুলিশসহ আরো ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৯২ হলো।
শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি জানান, কলেজের ল্যাবে ১৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে ১৮ জনের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। আক্রান্তদের মধ্যে ছয়জন সদর উপজেলার, পাঁচজন গোলাপগঞ্জের, তিনজন জকিগঞ্জের, একজন জৈন্তাপুরের ও একজন দক্ষিণ সুরমার বাসিন্দা।
এদিকে সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৯ জন। এর মধ্যে সিলেটে ২৮, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৭০ ও মৌলভীবাজারে নয়জন রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
করোনাভাইরাস
লিংক সফলভাবে কপি হয়েছে!