ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিলেটে পাথরের গর্ত ধসে শ্রমিকের মৃত্যু

সিলেট প্রতিনিধি 
প্রকাশিত: ১৪:১৮, ২ ফেব্রুয়ারি ২০২০
সিলেটে পাথরের গর্ত ধসে শ্রমিকের মৃত্যু
ছবি : ডেইলি বাংলাদেশ

সিলেটের কোম্পানীগঞ্জে রোববার সকালে পাথরের গর্ত ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

উপজেলার ভোলাগঞ্জ কালাইরাগ পাথর কোয়ারিতে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক রুবেল মিয়া নেত্রকোনা জেলার কালিয়াপুরি থানার কৃষ্ণপুর গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

এ ঘটনায় আরো ২ শ্রমিক আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আর কোনো মাটি চাপা পড়ে আছে কিনা তা খোঁজতে মাটি সরানো হচ্ছে।

কোম্পানীগঞ্জের ইউএনও সুমন আচার্য জানান, পাথরের গর্ত ধসে মাটি চাপা পড়ে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। তাছাড়া আরো দুই শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় জানা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/জেএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!