সাত দিনেই দাগহীন উজ্জ্বল ত্বক পেতে টুথপেস্টের জাদু!
প্রকৃতির রূপ বদল আমাদের ত্বকেও প্রভাব ফেলে। গরমে অনেকেরই ত্বকে ব্রণের প্রকোপ বেড়ে যায়। দেখা যায় কোনোভাবে ব্রণ সেরে গেলেও রয়ে যায় এর কালো কালো দাগ। যা সহজে দূর হয় না। আর দাগহীন ফর্সা ত্বক নারী-পুরুষ উভয়েরই কাম্য।
দেখা যায়, ব্রণের দাগের সঙ্গে সঙ্গে ত্বকে কালচে দাগও পড়ে। রোদ, ধুলাবালি এই কালচেভাবের জন্য দায়ী। দাগহীন উজ্জ্বল ত্বক পেতে অনেকেই নানা রকম প্রসাধনী ব্যবহার করে থাকেন। যা ত্বকের ক্ষতির পরিমাণ আরো বাড়িয়ে দেয়। তাই ভরসা রাখুন ঘরোয়া উপাদানের উপর। সাধারণ টুথপেস্টের ব্যবহারে এই সমস্যা থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। চলুন জেনে নেয়া যাক দাগহীন উজ্জ্বল ত্বক পেতে টুথপেস্টের ব্যবহার সম্পর্কে-
একটি পাত্রে পরিমাণ মতো টুথপেস্ট নিন। এবার এর মধ্যে সামান্য লেবুর রস ও মধু দিন। সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিন। প্যাকটি এবার মুখে ভালোভাবে লাগিয়ে নিন। মুখে লাগানোর পর একটু ঠাণ্ডা লাগবে, এতে ঘাবড়ানোর কিছু নেই। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। ১০ থেকে ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। সবশেষে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। ব্যস, এই নিয়মে সাতদিন এই প্যাক ব্যবহারে আপনি পেয়ে যাবেন দাগহীন উজ্জ্বল ত্বক।