[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় কোটি টাকার সোনা আটক
ছবি : ডেইলি বাংলাদেশ
সাতক্ষীরা ভোমরা সীমান্তের লক্ষীদাড়ী এলাকা থেকে ভারতে পাচারের সময় ২ কেজি ৩৫০ গ্রাম সোনা আটক করেছে বিজিবি।
শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এ সোনা আটক করা হয়।
অধিনায়ক সুবেদার হারুণ ও হাবিলদার মো. রেজাউলি করিম এ অভিযান পরিচালনা করেন। আটক সোনার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা।
.png)
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ডেইলি-বাংলাদেশ/জেএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!