[ স্বাস্থ্যকথা ]
সর্দিতে নাক বন্ধ হয়ে গেছে? জেনে নিন করণীয়
ছবি: সংগৃহীত
শীতে বা হালকা ঠাণ্ডায় অনেকেরই সর্দি লেগে যায়। তবে সব থেকে বিরক্তিকর ব্যাপারটি হচ্ছে সর্দিতে নাক বন্ধ হয়ে থাকা। এটি ছোট-বড় উভয়েরই হয়ে থাকে।
এর ফলে অশান্তিতে ভুগতে হয়। অনেকেই এর থেকে মুক্তি পেতে নানা রকম ওষুধ সেবন করেন। যা স্বাস্থ্যের জন্য মোটেও ঠিক নয়। তাই ঘরোয়া ভাবে নাক বন্ধের হাত থেকে রেহাই পাওয়ার সহজ উপাটি জেনে রাখা প্রয়োজন। চলুন তবে জেনে নেয়া যাক সেই উপায়টি-
> চার টুকরো আদা, চার কোয়া রসুন, তিনটি দারুচিনি, ছয়টি গোলমরিচ একটি বাটিতে নিয়ে শিলনোড়া দিয়ে থেঁতলে নিন। তারপর এই মিশ্রিত উপাদান দিয়ে চা বানিয়ে নিন। প্রতিদিন ১ থেকে ২ বার পান করুন। এটি পান করলে কফ ও কাশির পরিমাণ এবং সর্দি দিয়ে নাক বন্ধের সমস্যা কমে যায়।
> কফের পরিমাণ বেশি থাকলে ২টি মধ্যম আকারের পেঁয়াজ, এক গ্লাস পানি এবং এক টেবিল চামচ মধু নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন। এই জুস প্রতিদিন পান করলে অতিরিক্ত কফ থেকে মুক্তি পাওয়া যায়। আর নাক বন্ধের সমস্যাও দূর হয়।
ডেইলি-বাংলাদেশ/এএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!