ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, বাবা-মা আটক

ঝালকাঠী প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৯, ১১ সেপ্টেম্বর ২০১৯
ষষ্ঠ শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা, বাবা-মা আটক
ছবি- সংগৃহীত

ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী অন্তঃসত্ত্বা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর সৎবাবা মো. আলম ও মা সাহেরা আক্তার কাজলকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ঝালকাঠি শহরের কালীবাড়ি সড়ক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

রাত ১০টার দিকে ওই ছাত্রীকে উদ্ধার করে ঝালকাঠি সদর থানা হেফাজতে নিয়েছে পুলিশ।

ঝালকাঠি সদর থানার ওসি (তদন্ত) মো. আবু তাহের মিয়া জানান, শহরের কাঠপট্টি এলাকায় মায়ের বাড়িতে গত কয়েক মাস আগে মা ও সৎবাবার সহযোগিতায় মেয়েটির সঙ্গে কয়েকজন পুরুষ শারীরিক সম্পর্কে মিলিত হয়। তার মা ও সৎবাবা তাকে এ অনৈতিক কাজে বাধ্য করে। 

Advertisement

আর এতে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। বুধবার ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে ভর্তি করা হবে। ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও তিনি জানান।

ডেইলি বাংলাদেশ/এমএস

ডেইলি-বাংলাদেশ/ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!